28.8 C
Dhaka
০৩/০৩/২০২৬, ১৯:৫০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এবার বাকৃবিতে শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলা

একক কম্বাইন্ড ডিগ্রির দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) অ্যাকাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্তের প্রতিবাদে সভাস্থলে তালা ঝুলিয়ে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এতে রোববার (৩১ আগস্ট) দুপুর ১টা থেকে বাকৃবি উপাচার্যসহ দুই শতাধিক শিক্ষক অবরুদ্ধ হয়ে পড়েন। এর মাঝেই রাত ৮টার দিকে লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা চালায় বহিরাগতরা।

জানা গেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করে বহিরাগতরা। পরে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসে। এতে নারী শিক্ষার্থীসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমান ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়নে আয়োজিত একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত ফলপ্রসূ না হওয়ায় সভায় উপস্থিত উপাচার্যসহ সব শিক্ষককে অবরুদ্ধ করে তালা ঝুলিয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা। এ ঘটনায় ২২৭ জন শিক্ষক অবরুদ্ধ করে রাখা হয়।

এর আগে, সকাল সাড়ে ১১ টায় ৩ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের জব্বারের মোড় এলাকায় ঢাকামুখী হাওর এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন তারা। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে ঢাকা-ময়মনসিংহ রেলপথ থেকে অবরোধ তুলে নেন তারা।

পড়ুন : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌথ বাহিনী মোতায়েন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন