পিরোজপুরের কাউখালী উপজেলার কৃতি সন্তান মো. জসিম উদ্দিন সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
মো. জসিম উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নতুন দায়িত্ব পাওয়ায় কাউখালীসহ পিরোজপুরের বিভিন্ন মহল তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
সংশ্লিষ্টরা বলেন, মো. জসিম উদ্দিনের দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বে সমাজবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশন আরও সংগঠিত ও গতিশীল হবে। একই সঙ্গে সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
পড়ুন : সুনামগঞ্জে ৫০ হাজার টাকার চুক্তিতে বৃদ্ধ হত্যার অভিযোগ, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩


