32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৪:৩৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

এবার আর রাতের অন্ধকারে ভোট নয়, শান্তিতে ভোট দিতে চায় মানুষ : খোকন তালুকদার


এবার আর রাতের অন্ধকারে ভোট নয়, দিনের আলোতে শান্তিতে ভোট দিতে চায় মানুষ—এ মন্তব্য করেছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের সংসদ প্রার্থী প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকন।

বুধবার বিকেলে কালকিনি উপজেলার ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আনন্দ র‌্যালীর শুরুতে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সমাবেশে খোকন তালুকদার বলেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে বিএনপির নেতাকর্মীরা হামলা ও মামলার শিকার হয়েছেন। কেউ গ্রামে থাকতে পারেননি, ঘরে ঘুমাতে পারেননি, এমনকি মা-বোন-সন্তানের সাথে দেখা করার সুযোগও পাননি। দীর্ঘ সংগ্রামের পর স্বাধীনভাবে গ্রামে শান্তিতে থাকার সুযোগ এসেছে বলে উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির নেতারা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, দেশে সুন্দর নির্বাচনের স্বপ্ন দেখেছেন। কিন্তু এখনো কেন নির্বাচনের ভয়, তা আমরা বুঝতে পারি না।

এসময় কালকিনি উপজেলা বিএনপির সভাপতি ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, মাদারীপুর স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাসুদ পারভেজসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পড়ুন : মাদারীপুরের শিবচরে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক নিহত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন