বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১দফার মধ্যে ‘ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে নওগাঁয়।
শহরের সুলতানপুর কালিতলা পূজা মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এই মতবিনিময় করেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু।
সভায় বিএনপি নেতা জাহিদুল ইসলাম ধলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফার মধ্যে সনাতন ধর্মালম্বীদের জন্য ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদানের কথা বলেছেন তিনি। ৫ আগস্টের পর থেকে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা এবং তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে বিএনপির নেতাকর্মীরা সেটি নিশ্চিত করেছে।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে বারবার ব্যবহার করেছে সনাতন ধর্মাবলম্বীদের। অথচ বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার জন্য কখনো কোনো ধর্মকে ব্যবহার করে না। যতবার বিএনপি ক্ষমতায় এসেছে ততবার সব ধর্মের মানুষ যাতে তাদের নিজস্ব ধর্ম স্বাধীনভাবে পালন করতে পারে, সেই ব্যবস্থার ওপরে গুরুত্বারোপ করেছে। তারেক রহমান বলেছে এই দেশ সবার। সবার সমর্থন নিয়ে আমাদের নেতা তারেক রহমান ক্ষমতায় আসতে চায়। সকল ধর্ম-বর্ণের মানুষেরা মিলেই বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে ও অধিকার নিশ্চিত করতে অঙ্গিকারাবদ্ধ বলেও উল্লেখ করেন এই বিএনপি নেতা।
হাফিজুর রহমান আকাশের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, স্থানীয় মন্দির কমিটির সাধারণ সম্পাদক নয়ন সাহা, উৎসব কুমার দেবনাথ, কার্ত্তিক কুমার দেবনাথ, রঞ্জন চন্দ্র চক্রবর্তীসহ সনাতন ধর্মালম্বী নেতারা।
পড়ুন: গাজীপুরে বাস চাপায় নওগাঁ ডিবির ওসি নিহত
দেখুন: আবারো ইসরায়েলের তাণ্ডবে ফিলিস্তিনি ভূখণ্ডে উত্তেজনা |
ইম/


