23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১:৫৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

খাগড়াছড়িতে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে আহলে সুন্নাত ওয়াল জামা’আত প্রতি বছরের মতো এবারও খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে। র‌্যালিতে হাজার হাজার মুসল্লীরা অংশ নেয়।

বিজ্ঞাপন

শনিবার (০৬ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাতুল ওয়াল জামা’আত এর বর্ণাঢ্য র‌্যালি ও মিলাদ মাহফিলের উদ্ধোধন করেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার।

বর্ণাঢ্য র‌্যালিতে আহলে সুন্নাতুল ওয়াল জামা’আত এর জেলার কমিটির মূল ব্যানার, জেলা গাউছিয়া কমিটিসহ জেলায় বিভিন্ন তরিকত পন্থী ব্যানারে শহরে জশনে জুলুসের র‌্যালিতে অংশ নেয়। বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌর ঈদগাহ মাঠে এসে মিলাদ মাহফিলে মিলিত হয়।

এসময় প্রিয় নবীর শানে রচিত কালজয়ী নানা কবিতার শ্লোক অঙ্কিত নানা রঙের ফেস্টুন ও প্ল্যাকার্ড র‌্যালিতে নাতে রাসুল পরিবেশন করা হয়। এবং র‌্যালি শেষে পৌর ঈদগাহ মাঠে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত আদায় করে।

মোনাজাত পরিচালনা করেন, আহলে সুন্নাত ওয়াল জামা’আত খাগড়াছড়ি জেলা শাখা কমিটির সভাপতি মাওলানা আবু তাহের আনসারী।

পড়ুন: রাজধানীর বনশ্রীতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ

দেখুন: বিশ্ব মঞ্চে ভারী হচ্ছে ফিলিস্তিনের পাল্লা! |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন