কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ঝিনাইদহের কালীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, অপতৎপরতা ও সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।

আজ শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪ টার দিকে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। এসময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিকাল ৪টায় কালীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বর্তমান স্থিতিশীল পরিবেশ বিঘ্নিত করার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ অপতৎপরতা শুরু করেছে। এসময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের ষড়যন্ত্র মোকাবিলায় দেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপির নাম ভাঙিয়ে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন