33.5 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৫:৪৩ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২মোটরসাইকেল আরোহী নিহত

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ নিহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে দুইটি মোটরসাইকেল দ্রুত গতিতে কালুখালী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাংলাদেশ হাট এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। নিহতরা হলেন- আরিফ ও স্বাধীন।

নিহত আরিফ (২২) কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ঘিকমালা গ্রামের বক্করের ছেলে এবং স্বাধীন (১৭) পাংশা উপজেলার মৈশালা পালপাড়া গ্রামের অসিতের ছেলে।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার (ওসি) হেলাল উদ্দিন যুগান্তরকে বলেন নিহত দুই মোটর সাইকেল আরোহীর লাশ উদ্ধার করে  রাজবাড়ীর মর্গে পাঠানো হয়েছে।পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

পড়ুন: রাজবাড়ীতে পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, আসামি ৩৫০০

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন