জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ শনিবার সন্ধ্যা সাতটার মধ্যে ভোট গণনা শেষ করে, ফল প্রস্তুত করে ঘোষণা করতে পারবেন বলে আশা করছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।
বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে তিনি এ কথা বলেন।
নির্বাচনের ফলাফল কখন হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে মনিরুজ্জামান বলেন, গণনার কাজের পরে ফলাফল ঘোষণার জন্য প্রস্তুতি আছে। সেখানে সময় লাগবে। আনুমানিক সন্ধ্যা সাতটার মধ্যে ফল ঘোষণা করতে পারবেন বলে তিনি জানান।
ভোট গণনার কাজ পালা করে চলছে কি না এমন প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচন কমিশনার জানান, সেটা করার কোনো সুযোগ নাই।
জাকসু ও হল সংসদ নির্বাচনের ভেটা গণনায় হ-য-ব-র-ল অবস্থা। অস্বাভাবিক বিলম্বে ৩৩ বছরের আপেক্ষা আরও দীর্ঘ হচ্ছে। অপেক্ষার সঙ্গী হয়েছেন গণমাধ্যমকর্মী-আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জাকসুর মতো দেশের যে কোনো ঘটনায় ছুটে যান সংবাদকর্মী, পুলিশ, র্যাব ও আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোটগ্রহণের শুরু থেকে এখন পর্যন্ত তথ্য সংগ্রহের কাজ করে যাচ্ছেন সাংবাদিকরা। ফলাফল প্রকাশে বিলম্ব হওয়ায় ক্ষোভ ও আক্ষেপের সুর তাদের কণ্ঠেও।
তেমনই শৃঙ্খলা রক্ষা এবং নিরাপত্তার দায়িত্ব পালন করতে গিয়ে একই অবস্থা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও। দীর্ঘ সময় দায়িত্ব পালনের পর ক্লান্তির ছাপ তাদের চোখে মুখে।
একই অবস্থা ভোট গণনার কাজে সংশ্লিষ্টদেরও। একদিকে হাতে ভোট গণনা তারওপর লোকবল কম থাকায় বিশ্রামহীনভাবে চলছে কাজ।
সিনেট ভবন, বটতলাসহ পুরো ক্যাম্পাসে এলইডির সামনেই রাত কাটিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। অপেক্ষা চূড়ান্ত ফলাফলের।
পড়ুন: জাকসু নির্বাচনে তৃতীয়দিনের মতো চলছে ভোট গণনা
এস/


