১৩/০২/২০২৬, ১৭:১১ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৭:১১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুর ৭নং ওর্য়াড কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্ট

আনন্দমুখর পরিবেশে এবং খেলোয়ারদের মাঝে টান টান উত্তেজনার কল্পনা-জল্পনার অবসান ঘটিয়ে ১০তম ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাপ ফুটবল টুনামেন্টে বন্ধু একাদশ হাকিমপুর-বাংলাহিলিকে ১-৩ গোলে হারিয়ে মুন্সিপাড়া ওয়ারিয়ার্স দিনাজপুর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

চ্যাম্পিয়ন ট্রফি ও রার্নাস আপ ট্রফি প্রদান করেন প্রয়াত মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক এর বড় পুত্র প্রধান অতিথি মোঃ শাহারিয়ার আক্তার হক ডন। স্বাগত বক্তব্য রাখেন টুনামেন্টের আয়োজক, সাবেক প্যানেল মেয়র রেহাতুল ইসলাম খোকা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দিনাজপুর শিল্প ও বনিক সমিতির সভাপত্বি আলহাজ¦ আবু বক্কর সিদ্দিক, বিএনপি নেতা মখলেসুর রহমান রওশন, চেম্বারের পরিচালক রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ আখতারুজ্জামান জুয়েল, মোঃ শামিম কবির, পরিচালক মোঃ মোস্তফা কামাল মিলন, বিরল জগৎপুর ড্রিগি কলেজের অধ্যক্ষ মোঃ মাসুদুল রহমান পলাশ, এটিএন বাংলার সিও সৈয়দ আলী আহসান পরশ ও জুয়েলার্স মালিক সমিতির সভাপতি আলহাজ¦ মোফাজ্জল হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর ফুটবল ফেডারেশনের সভাপতি গোলাম নবী দুলাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন টুনামেন্ট কমিটির আহবায়ক মোঃ সপু আহম্মেদ ও সদস্য সচিব হুমাযুন কবির আপেল। রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন টি আই সানি, কৃষ্ণ চাকমা, ব্রজেন রায় ও ডালিম কুমার।

খেলার শুরুতে সাবেক নং ওয়ার্ড কাউন্সিলার মোঃ আবদুল্লাহ’র মৃতুতে তাঁর মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বিরলে উন্নয়নের জন্য যোগাযোগ এবং কার্যকরী শিশু যোগাযোগ বিষয়ে সক্ষমতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন