১৩/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
27 C
Dhaka
১৩/০২/২০২৬, ১৭:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা

বাংলাদেশে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের আয়োজনে এবং বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির অর্থায়নে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু। অনুষ্ঠিত অনুষ্ঠানে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট দিনাজপুরের মহাপরিচালক ড. সালাহ্উদ্দিন আহমেদ-এর সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে স্পীড ব্রিডিং পদ্ধতির মাধ্যমে অতিদ্রুত গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ কর্মসূচির পরিচালক ড. আব্দুল হাকিম।

মঞ্চে উপস্থিত ছিলেন (পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর), বিডাব্লিউএমআরআই এর পরিচালক ড. মো. মাহফুজ রাজ্জাজ। সেমিনারে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বিভিন্ন কৃষি ও গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানী কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন। কর্মশালা শুরুর পূর্বে অত্র প্রতিষ্ঠানে বীজ সংরক্ষণাগারে বৈজ্ঞানিক বিভিন্ন যন্ত্রপাতি এবং দিনাজপুরে তৈরি বিভিন্ন খাদ্যপন্য পরিদর্শন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরের খানসামায় মাদক বিরোধী অভিযানে এক ব্যক্তি আটক

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন