১৯/০২/২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১৯/০২/২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা

পটুয়াখালীতে নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে  জেলা পর্যায়ের সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১৬ সেপ্টেম্বর)  বিকাল ৩ টায় জেলা  প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।  এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপপরিচালক ও  পৌর প্রশাসক মোঃ জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক হাওলাদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মহসীন উদ্দীন,  সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতার আরা জামান উর্মি,  পটুয়াখালী প্রেসক্লাবে আহবায়ক মোঃ জাকির হোসেন সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় শতাধিক গনমাধ্যম কর্মী।
সভায় নবাগত জেলা প্রশাসক জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হন এবং জেলার সমস্যা ও সম্ভাবনা কথা শোনেন।
নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী তার বক্তব্যে বলেন, আমি কোন নেতা নই,  আমি একজন সরকারি কর্মচারী ও জনগনের সেবক। আমি জেলায় সকলের সমন্বয়ে কাজ করবো। আমার দপ্তরের সকল কর্মকর্তাকে বলে দিয়েছি, এখানে আগত সকল সেবা গ্রহীতারা যাতে হাসি মুখে সেবা নিতে পারে সেদিকে লক্ষ্য রাখতে। এছাড়া সাংবাদিকরা যে সকল সেক্টরে সমস্যার কথা বলেছেন তা দ্রুত সময়ের মধ্যে সমাধান করার চেষ্টা করবো। জেলার সকল উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

দেখুন: এই হসপিটালের নার্সদের যা ব্যবহার, উচ্ছেদ করে দেয়া উচিত’

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন