বিজ্ঞাপন

বরগুনায় লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

বরগুনা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার কর্তৃক বাস্তবায়িত লজিক প্রকল্পের আওতাভুক্ত পিবিসিআরজি সেবামূলক স্কীমের অপারেশন ম্যানেজমেন্ট কমিটির সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার( ১৬ সেপ্টেম্বর) দিনব্যাপি আয়োজিত এ কর্মশালায় সদর উপজেলার ১৫টি অপারেশন ম্যানেজমেন্ট কমিটির সদস্যসহ মোট ৫৫ জন অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইয়াসিন আরাফাত রানার সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, স্থনীয় সরকার বিভাগ বরগুনা এর উপপরিচালক অনিমেষ বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বরগুনা সদর উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, নলটোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহ্ফুজুর রহমান। কর্মশালায় লজিক প্রকল্পের জেলা সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমান কমিটির দায়িত্ব, কর্তব্য ও করণীয় বিষয়ে বিশদ আলোচনা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ফ্যাসিলিটেটর মোঃ মনোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে স্থনীয় সরকার বিভাগ বরগুনা এর উপপরিচালক অনিমেষ বিশ্বাস বলেন, “লজিক প্রকল্পের আওতায় বাস্তবায়িত ইনোভেটিভ স্কীমগুলো সঠিকভাবে পরিচালনার মাধ্যমে টেকসই করতে হবে। এজন্য সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

বরগুনা সদর উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, “কমিটির সভা নিয়মিত করতে হবে। তাতে স্কীমে কোনো সমস্যা দেখা দিলে তাৎক্ষণিক সমাধান করা সম্ভব হবে।”

ইউপি চেয়ারম্যান মো. মাহ্ফুজুর রহমান বলেন, “কমিটির সদস্যরা দায়িত্বশীল হলে বাহিরের কারো সহযোগিতা ছাড়াই এসব স্কীম সুন্দরভাবে পরিচালনা করা সম্ভব।”

সভাপতির বক্তব্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “জলবায়ু সহনশীল এ স্কীমগুলোর টেকসই পরিচালনায় সরকার সবসময় পাশে আছে। তাই আন্তরিকতার সাথে পরিচালনা করে জনগণকে সেবা গ্রহণের সুযোগ দিতে হবে।

পড়ুন: বগুড়ার শিবগঞ্জে প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

দেখুন: এই হসপিটালের নার্সদের যা ব্যবহার, উচ্ছেদ করে দেয়া উচিত’

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন