22.7 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১:৪২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

পাঁচ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান

আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ জিতেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লম্বা সফর শেষ না হতেই গত মাসে ইংল্যান্ড সফরে গিয়েছিল টাইগার যুবারা। সেখানে গিয়ে ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে তিন ম্যাচ পরিত্যক্ত হয়েছে।

বিজ্ঞাপন

১-১ সমতা নিয়ে দেশে ফেরা যুবা ক্রিকেটাররা। দেশে ফিরে বর্তমানে বিশ্রামে রয়েছে যুবা দলের ক্রিকেটাররা। সপ্তাহখাননেক বিশ্রাম শেষে আবারো অনুশীলনে নামার কথা রয়েছে তামিমদের। আসছে অক্টোবরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল।

যে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে ২৫ অক্টোবর থেকে, আর শেষ হবে ১০ নভেম্বর। যদিও ভেন্যু হিসেবে কোন মাঠ থাকছে, সেটি এখনো চূড়ান্ত নয়। ৫ ওয়ানডের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথাও জানা গিয়েছে। মূলত বিশ্বকাপ সামনে রেখে যুবা ক্রিকেটারদের সব রকম প্রস্তুতির মধ্যে রাখছে বিসিবি।

চলতি বছরে আবার যুব এশিয়া কাপও রয়েছে। যা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নভেম্বরের শেষ দিকে। এরপর জানুয়ারিতে জিম্বাবুয়ের মাটিতে পর্দা উঠবে যুব বিশ্বকাপের। 

পড়ুন: জাপানের বিমানবন্দরে ধরা খেল পাকিস্তানের ‘নকল’ ফুটবল দল

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন