বিজ্ঞাপন

রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে ৭০০ গাছের চারা বিতরণ

সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর রাঙ্গাবালীতে শিক্ষার্থীদের মাঝে ৭০০ গাছের চারা বিতরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার দুপুর ১২টার দিকে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পটুয়াখালী জেলা পরিষদের উদ্যোগে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান সোহেল।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ৭০০ ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্ব দেন।

তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতে পারলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

পড়ুন : আলোচিত নুসরাত হত্যা মামলা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল

সা/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন