বিজ্ঞাপন

রাজধানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে বিপুল পরিমাণ সিসা জব্দ

রাজধানীর বনানীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) বিশেষ অভিযানে দুটি সিসা বার থেকে ১৫ কেজি সিসা জব্দ করা হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া এ অভিযানে বনানীর আল গেসিনো ও হাবানা সিসা বারে একযোগে তল্লাশি চালানো হয়।

রাত ১০টায় অভিযান শেষে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

অভিযানে আল গেসিনো সিসা বার থেকে সাড়ে ১০ কেজি শিসা, ১০ প্যাকেট কয়লা এবং শিসা সেবনে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। একইসঙ্গে হাবানা সিসা বার থেকে সাড়ে ৪ কেজি সিসা জব্দ করা হয়।

এসময় হাবানা সিসাবার থেকে মিরাজ ও রিজভি নামের দুই ব্যক্তিকে আটক করে ডিএনসি। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন

পড়ুন : ১১ মাসে পুলিশের বিরুদ্ধে ৭৬১ মামলা হয়েছে : টিআইবি

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন