বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ড বাতিলের আবেদন নাকচ করেছে ফিফা। ফলে কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়েই মাঠে নামতে হবে ফরাসি এই ফুটবলারকে।
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো হলুদ কার্ড প্রত্যাহারের জন্য ফ্রান্সের করা আবেদন গ্রহণ করেনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
এর ফলে বৃহস্পতিবার (৯ জুলাই) মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সতর্ক হয়ে খেলতে হবে ওলিসেকে। ওই ম্যাচে তিনি আরও একটি হলুদ কার্ড দেখলে এবং ফ্রান্স সেমিফাইনালে জায়গা নিশ্চিত করলে, পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞার কারণে তার খেলা হবে না।
বুধবার সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ জানান, ওলিসের হলুদ কার্ড নিয়ে ফিফার সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। সংস্থাটির পক্ষ থেকে তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে, কার্ডটি বহাল রয়েছে।
ফলে মরক্কোর বিপক্ষে ওলিসে আবারও হলুদ কার্ড দেখলে এবং ফ্রান্স জয় পেয়ে সেমিফাইনালে ওঠে, তাহলে স্পেন-বেলজিয়াম ম্যাচের বিজয়ীর বিপক্ষে সম্ভাব্য সেমিফাইনালে তিনি নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারবেন না।
পড়ুন: কোয়ার্টার ফাইনালের ম্যাচ কখন, কে কার মুখোমুখি?
আর/


