32.2 C
Dhaka
০৫/০৩/২০২৬, ১৩:৪৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

রাজবাড়ীতে সুদে কারবারির বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের উদয়পুর এলাকার নিরীহ মানুষের কাছ থেকে ‘ব্ল্যাঙ্ক চেক’ জমা নিয়ে সুদের ওপর টাকা দিয়ে অতিরিক্ত সুদ আদায় ও মামলা দিয়ে হয়রানীর অভিযোগ উঠেছে সাহান সরদার নামে এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসীর পক্ষ থেকে সুদে কারবারী ও সন্ত্রাসী সাহান সরদারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

মানববন্ধনে ভুক্তভোগী কৃষক মোহাম্মদ তাইজুদ্দিন বিশ্বাস, হাসেম শেখ, কাশেম শেখ, হালিমা বেগম, ভুক্তভোগী জসিমের মা মনোয়ারা, ভুক্তভোগী চান মিয়ার স্ত্রী বন্যা, সাথী বেগম, ভুক্তভোগী ওমর ফারুকের স্ত্রী মোছাঃ রুবিয়া খাতুনসহ অর্ধশত কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।

ভুক্তভোগীরা বলেন, সাহান সরদার দীর্ঘদিন ধরে চক্রবদ্ধভাবে সুদের ব্যবসা পরিচালনা করছেন। সুদের টাকা পরিশোধে ব্যর্থ হলে তিনি গ্রাহকদের বাড়ী থেকে তুলে নিয়ে নির্যাতন করেন। প্রতারণার মাধ্যমে শতাধিক দরিদ্র পরিবারকে সর্বস্বান্ত করে দিয়েছেন।

পড়ুন: রাজবাড়ীতে ব্র্যাকের জলবায়ূ পরিবর্তনে স্বাস্থ্য বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন