২৪/০২/২০২৬, ১৯:২১ অপরাহ্ণ
27.9 C
Dhaka
২৪/০২/২০২৬, ১৯:২১ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ড. ইউনূসের সঙ্গে নিউইয়র্কে নিহত দিদারুল ইসলামের পরিবারের সাক্ষাৎ

বাংলাদেশি বংশোদ্ভূত নিহত নিউইয়র্ক পুলিশ সদস্য দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কের একটি হোটেলে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এসময় নিহত পুলিশ সদস্য দিদারুল ইসলামের পরিবারের সদস্যরা প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন। এরপর তারা প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের সঙ্গে ছবিও তোলেন।

এর আগে গত ২৮ জুলাই সন্ধ্যায় নিউইয়র্কের ম্যানহাটানে পার্ক অ্যাভিনিউয়ে বন্দুক হামলার ঘটনা ঘটে। একটি বহুতল ভবনে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত হন দিদারুল ইসলামসহ চারজন। হামলার পর আত্মহত্যা করে বন্দুকধারী নিজেও।

এদিকে, ২২ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে রয়েছেন অন্তবর্তী সরকারের ৬ উপদেষ্টাসহ বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা।

বিজ্ঞাপন

পড়ুন: ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন