23.1 C
Dhaka
০৬/০৩/২০২৬, ০:২২ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

নিউইয়র্কে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ

নিউইয়র্কে আওয়ামিলীগ কর্তৃক এনসিপি সদস্য সচিব আখতার হোসেন সহ রাজনীতিবিদদের উপর হামলার প্রতিবাদে ইন্টেরিম সরকারের গাফিলতির জবাব এবং দল হিসেবে আওয়ামীলীগের বিচার এর দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার বিকেলে শহরের পৌর মুক্ত মঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা এনসিপিসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা অংশগ্রহন করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে তারা সংক্ষিপ্ত প্রতিবাত সমাবেশ করেন।

বিজ্ঞাপন

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সংগঠক জিহান মাহমুদ, জেলা প্রধান সম্বনয়কারী আজিজুর রহমান লিটন,
আশুগঞ্জ উপজেলার যুগ্ম সম্বনয়ক জয়ন্তি বিশ্বাস, জেলা ছাত্র নেতা আজিজ বিল্লাহ আজিজি।

এসময় বক্তারা বলেন, নিউইয়র্কে এনসিপির নেতাদের উপর পরিকল্পিত ভাবে হামলা করা হয়েছে। এভাবে হামলা করে এনসিপিকে থামানো যাবে। বক্তারা এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আওয়ামীলীগকে দলগতভাবে নিষিদ্ধের দাবী করেন। অন্যথায় আবারো রাজপথে আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।

পড়ুন: জবি সাংবাদিকতা বিভাগের বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

দেখুন: ‘জলাবদ্ধ শহর নোয়াখালী: দখলের ফাঁদে শতাধিক খাল’ |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন