বিজ্ঞাপন

তর্কের লড়াইয়ে যুক্তির হাতিয়ার

একপক্ষের যুক্তি– নজরদারির ঘাটতিতেই পলিথিন উৎপাদনের সঙ্গে যুক্ত হয়েছে অসংখ্য মানুষ। আইন প্রয়োগ করে উৎপাদন বন্ধ করলেই বাজারে আসা বন্ধ হবে পলিথিন। অন্য দলের পাল্টা যুক্তি– বিগত দেড় যুগ ধরে বড় অঙ্কের জরিমানা ও বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়েছে, কিন্তু ব্যবহার বন্ধ হয়নি। সহজ বিকল্প তৈরি এবং ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে পারলেই কেবল বন্ধ হবে পলিথিন ব্যবহার। 

বিজ্ঞাপন

যুক্তিকে প্রধান হাতিয়ার করে এভাবেই বিতর্কের লড়াইয়ে লিপ্ত হয়েছিল বিতার্কিকরা। গতকাল বৃহস্পতিবার এ দৃশ্য দেখা যায় দেশের সবচেয়ে বড় বিজ্ঞান বিতর্ক আসর বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের মঞ্চগুলোয়। 

বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে এবং সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের আয়োজনে ১১তম আসরের পাওয়ার্ড বাই হিসেবে রয়েছে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। ‘বিতর্ক মানেই যুক্তি বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে গতকাল ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কক্সবাজার, টাঙ্গাইল ও মানিকগঞ্জে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতি জেলায় ৮টি করে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৪ জন প্রতিযোগী অংশ নেয়। 

ময়মনসিংহ 
ময়মনসিংহ জিলা স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত বিতর্ক উৎসব পরিচালনা করেন শিক্ষা বোর্ডের উপসচিব (আইন) মহা. মশিউল আলম। জেলা স্কুল চ্যাম্পিয়ন এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দল রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় জয়ী দলের শিক্ষার্থী অরিজিত চৌধুরী মনন। সমকালের ময়মনসিংহের নিজস্ব প্রতিবেদক তানভীর হোসাইনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মুফিদুল আলম, শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক সফিউদ্দিন সেখ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

শেরপুর 
শেরপুরের ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রানার্সআপ হয় নবারুণ পাবলিক স্কুল দল। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় জয়ী দলের দলনেতা ইবসার হোসেন আর্থি। অনুষ্ঠানের উদ্বোধন করেন অধ্যক্ষ মাওলানা ফজলুর রহমান। জেলা সুহৃদ সমাবেশের সভাপতি শিক্ষাবিদ মো. বরকতুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শুভঙ্কর সাহা ও যুগ্ম সাধারণ সম্পাদক রজত সাহা অন্তু। 

জামালপুর 
জামালপুরে ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে প্রতিযোগিতায় ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্কুল চ্যাম্পিয়ন এবং কোয়ার্ক পাবলিক স্কুল রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হয় বিজয়ী দলের দলনেতা আসমাহু সাদিকা সোয়াইবা। অনুষ্ঠানে অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি, সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক প্রমুখ। সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি অধ্যাপক আব্দুল হাই আলহাদীর সভাপতিত্বে 
সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হুসেন। 

নেত্রকোনা 
নেত্রকোনা কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং  আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় বিজয়ী দলের সামিয়া ইসলাম। প্রতিযোগিতার উদ্বোধন করেন নেত্রকোনা রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক অধ্যাপক ননী গোপাল সরকার। সমকাল সুহৃদ সমাবেশ জেলা কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক সুস্থির সরকার। 

কক্সবাজার 
কক্সবাজারে সৈকত বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় রানার্সআপ হয়েছে। সেরা বক্তা নির্বাচিত 
হয় রানার্সআপ দলের ফারিহা আফরোন তিথি। সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত 
উৎসবে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াছমিন চৌধুরী। সমকাল সুহৃদ সমাবেশের জেলা সভাপতি নুরুল আবছারের সভাপতিত্বে সঞ্চালনা 
করেন সুহৃদ সমাবেশের সদস্য জিহাদুল 
হক শাকির। 

টাঙ্গাইল 
টাঙ্গাইল প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিযোগিতায় বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সৃষ্টি একাডেমিক স্কুল রানার্সআপ হয়েছে। শ্রেষ্ঠ বক্তা হয়েছে চ্যাম্পিয়ন দলের সানজিদা তালুকদার সিনহা। প্রতিযোগিতার উদ্বোধন করেন সরকারি কুমুদিনী মহিলা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সুহৃদ সভাপতি রাশেল আদনান। 

মানিকগঞ্জ 
মানিকগঞ্জে এ প্রতিযোগিতায় টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে সুরেন্দ্র কুমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে কানিজ ফাতেমা স্কুল অ্যান্ড কলেজ। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় চ্যাম্পিয়ন দলের দলনেতা জান্নাতুল ইসলাম। আফরোজা রমজান গালর্স স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা শিক্ষা কর্মকর্তা আমীর হোসেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অধ্যক্ষ আবুবকর ছিদ্দীক মোল্লা। 

পড়ুন: ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৫

দেখুন:পুঁজিবাজারে তালিকাচ্যুতির ইস্যু দেখিয়ে ফায়দা!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন