১০/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
24 C
Dhaka
১০/০২/২০২৬, ২০:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির বিরুদ্ধে ছিনতাই ও হয়রানীর অভিযোগ

মহানন্দা ব্যাটারিয়ন ৫৯ বিজিবি’র বিরুদ্ধে ছিনতাই ও হয়রানীর অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির সিফতি।

এ সময় তিনি অভিযোগ করে বলেন, কানসাট বাজার থেকে নিজের ব্যবহারের জন্য ২টি মোবাইল ফোন কিনে বাসায় ফেরার পথে কানসাট পল্লী বিদ্যুৎ মোড়ে ৫৯ বিজিবি’র পোষাক পরিহিত ৪ জন সদস্য বাঁশ ও লাঠি নিয়ে পথ রোধ করে সাথে থাকা একটি ব্যাগ ছিনত্ইা করে পালিয়ে যায়। যাতে নগদ ৮ লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিল। পরে ৫৯ বিজিবি’র সিও লে. কর্ণেল মো. গোলাম কিবরিয়াকে বিষয়টি অবহিত করলে তিনি বিষয়টি ওই সময় অস্বীকার করে পরবর্তীতে টাকা সহ ব্যাগ ফেরত দিবেন মর্মে আমিসহ আমার পরিবারকে ব্যাটালিয়নে আসতে বলেন। কিন্তু আমি ও আমার পরিবার গণঅধিকার পরিষদ জেলা সভাপতি আল আমিনসহ ব্যাটালিয়নে গেলে সিও গোলাম কিবরিয়া টাকাসহ ব্যাগ ফেরতের প্রতিস্রুতি দিয়েও নানারকম টালবাহানা করে তা ফেরত না দিয়ে ভারতীয় চোরাই মোবাইল ফোন দিয়ে ফাঁসিয়ে দিয়ে মামলার হুমকি দেন। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহিনতায় ভূগছি। আর তাই জমি বিক্রির কষ্টার্জিত ৮ লক্ষ টাকা অতিদ্রুত ফেরতের দাবী জানান তিনি।

এ সময় তার সাথে গণঅধিকার পরিষদ জেলা সভাপতি আল আমিন, ছাত্র অধিকার পরিষদের সভাপতিসহ গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির সিফতির পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

তবে সকল অভিযোগ অস্বীকার করে ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া মুঠোফোনে জানান, আলমগীর কবিরের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। বিজি

বিজ্ঞাপন

পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-র‌্যাবের যৌথ অভিযানে বিদেশী অস্ত্র উদ্ধার

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন