১০/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
26 C
Dhaka
১০/০২/২০২৬, ১৬:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

প্রায় ৪ কোটি টাকার হেরোইন উদ্ধার, নদীতে ঝাঁপ দিয়ে পালালো চোরাকারবারিরা

চাঁপাইনবাবগঞ্জের গোয়ালডুবি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৮০ লাখ টাকা মূল্যের ৩ কেজি ৮০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৩ ব্যাটালিয়ন। তবে অভিযানের সময় চোরাকারবারিরা পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোয়ালডুবি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত নৌকাও জব্দ করে বিজিবি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টহল দল গোয়ালডুবি এলাকায় নৌকাযোগে আসা দুই ব্যক্তিকে চিহ্নিত করে। তল্লাশির উদ্দেশ্যে কাছে যাওয়া মাত্রই তারা পদ্মা নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকা থেকে হেরোইনগুলো উদ্ধার করা হয়।

পলাতক চোরাকারবারিরা হলেন—চরবাগডাঙ্গা ইউনিয়নের বাখের আলী গ্রামের মৃত দুরুল হুদার ছেলে আব্দুল করিম (৩৫) এবং একই গ্রামের এনামুল হকের ছেলে মো. ওয়াসিম (৩১)।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় পলাতক দুই আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন: মেহেরপুরে দুটি ট্রান্সফরমার চুরি

এস/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন