গাইবান্ধা জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে বিএনপির একাংশের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে জেলা শহরে পুরাতন জেলখানা মোড় থেকে একটি গণমিছিল বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্নরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে তারা এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন, সাবেক জেলা বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক ছানা, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, শাহাজাহান আলী, এরশাদক মল্লিক অনু,রহুল আমিনসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, জেলা বিএনপি সভাপতি আওয়ামী ফ্যাসিবাদীদের সাথে হাত মিলিয়ে ত্যাগী,যোগ্য নেতা -কর্মীদেরকে বাদ দিয়ে কমিটি বাণিজ্য করে দলের বারোটা বাজিয়েছে। সেই সঙ্গে মেয়াদ উত্তীর্ণ কমিটি দ্রুত বাতিল করা না হলে পাটি অফিস দখল সহ কঠোর কর্মসূচির ঘোষণার হুমকি দেন নেতাকর্মীরা।
পড়ুন: বিএনপি থেকে কাউকে কোনো মনোনয়ন সংকেত দেওয়া হয়নি: নিতাই রায়
দেখুন: নিজেরাই ঝুঁকিতে, কিভাবে নিশ্চিত করবেন অন্যের নিরাপত্তা? |
ইম/


