বিজ্ঞাপন

সমাবেশে প্রাণহানিতে আমার হৃদয় ভেঙে গেছে: থালাপতি বিজয়

বিজ্ঞাপন

ভারতের তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৩৯ জন। আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রাণহাণির ঘটনায় শোক প্রকাশ করেছেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) দলের প্রধান থালাপতি বিজয়।

অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘আমার হৃদয় ভেঙে গেছে; আমি অসহনীয়, ভাষায় বর্ণনা করা যায় না এমন যন্ত্রণা ও শোকে ভুগছি।’

তিনি আরও লেখেন, ‘কারুরে প্রাণ হারানো আমার প্রিয় ভাইবোনদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন জানিয়েছেন, তামিল অভিনেতা বিজয়ের নির্বাচনী প্রচারণার সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৩৯ জন নিহত ও ৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

সাংবাদিকদের তিনি বলেন, এখন পর্যন্ত ৩৯ জন নিহত হয়েছেন, তাদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৭ জন নারী, ৪ জন ছেলে এবং ৫ জন মেয়ে। এছাড়া ২৬ পুরুষ ও ২৫ নারীসহ ৫১ জন চিকিৎসাধীন রয়েছেন।

রয়টার্স বলছে, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে তামিলনাড়ুর কারুর জেলার ইরোড মহাসড়কের ভেলুসামাইপুরামে থালাপতি বিজয়ের ‘ভেলিচাম ভেলিয়েরু’ নামের এক জনসভায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন। বিজয় বক্তব্য দেয়ার সময় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে তিনি বক্তৃতা বন্ধ করতে বাধ্য হন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পুলিশের অনুমতি ছিল ৩০ হাজার লোকের জন্য, কিন্তু জড়ো হয়েছিলেন প্রায় দ্বিগুণ। প্রবেশপথে ছিল ভয়াবহ জট, ভেঙে পড়ে মঞ্চের চারপাশের ব্যারিকেড। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, ভিড়ের চাপে দমবন্ধ হয়ে যায় অনেকের। বিজয় নিজেও বক্তব্য থামিয়ে অসুস্থদের পানি দেন ও নিখোঁজ শিশুকে খুঁজতে আহ্বান জানান।

এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিহতদের পরিবারকে ক্ষতিপূরণের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী এমকে স্টালিন। পাশাপাশি চলছে বিচার বিভাগীয় তদন্ত।

টিভিকে নেতারা দায় স্বীকার না করে বলেছেন, বিজয়ের প্রতি মানুষের ভালোবাসাই এমন বিপুল ভিড় ডেকে এনেছে। জনসভাটি ছিল থালাপতি বিজয়ের চলমান রাজ্য সফরের অংশ।

সম্প্রতি শোবিজ দুনিয়া ছাড়ার ঘোষণা দিয়েছিলেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক থালাপাতি বিজয়। জানিয়েছিলেন, মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ সিনেমাই তার অভিনীত শেষ সিনেমা।

ভারতীয় সংবাদমাধ্যম পিংক ভিলার প্রতিবেদন থেকে জানা যায়, ‘জন নায়ক’ বিজয়ের ৬৯তম সিনেমা। এ সিনেমার একজন রাজনীতিবিদ চরিত্রে দেখা যাবে অভিনেতাকে।

জানা যায়, বিজয় ২০২৬-এর তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে লড়াই করতে পারেন। এ লক্ষ্যে গঠন করেছেন একটি রাজনৈতিক দল। অভিনয় ছাড়ার পর সেখানেই পুরোপুরি মনোযোগ দিতে চান বিজয়।

পড়ুন: থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩৯

এস/


বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন