সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের সময় গোপালগঞ্জের কাশিয়ানী থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এসময় খিচুড়ি রান্নার সরঞ্জামও উদ্ধার করা হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার ভাট্রাইধোবা গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ওই এলাকার মো. হাসান মোল্লা, সাগর মৃধা, মো. ইব্রাহিম ও সাফায়েতুল ইসলাম। তারা সকলেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী বলে জানিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, গত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালনের আয়োজন চলছে উপজেলার ভাট্রাইধোবা গ্রামে। এসময় তারা নাশকতারও পরিকল্পনা করছিল বলে আমরা জানতে পারি। পরে কাশিয়ানী থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ৫ জন ছাত্রলীগ কর্মী কে আটক করে। ৫ জনের মধ্যে ইসা ইসলাম শারীরিক অসুস্থ থাকায় তাকে বাবা – মায়ের জিম্মায় দেওয়া হয়। এছাড়াও তাদের আটকের সময় খিচুড়ি রান্নার সরঞ্জাম উদ্ধার করেছি। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
পড়ুন: গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নারীসহ নিহত ৪, শিশুসহ আহত ৩
এস/


