শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদারীপুরে অসহায় দরিদ্র হিন্দু পরিবারকে উপহারসামগ্রী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৮ সেপ্টেম্বর)বিকেলে শহরের বিভিন্ন পূজা মন্ডপের সামনে এগুলো মন্দির কমিটির হাতে তুলে দেন জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতনধর্মীদের বাড়িতে নারিকেল ও চিনি বিতরণ করা হয়েছে।জেলা যুবদলের আয়োজনে প্রাথমিক পর্যায়ে পৌর এলাকায় এই কার্যক্রম শুরু হলেও পুরো জেলাজুড়ে ছড়িয়ে দিতে নেতাকর্মীরা কাজ করছে। সুস্বাদু নাড়ু বানানোর জন্য নারিকেল ও চিনি পেয়ে খুশি পূজা কমিটির সদস্যরা।
এ সময় মনিরুজ্জামান ফুকু বলেন, সারা দেশে হিন্দু সম্প্রদায়ের পাশে রয়েছে বিএনপি। শারদীয় দুর্গাপূজা তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তবে অনেক হিন্দু ভাই-বোন আছেন যারা অসহায়-দরিদ্র, একজন মানুষ হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
তিনি আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের এই উৎসব ঘিরে একটি মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চেষ্টা করবে। দলের নেতাকর্মীরা সবাই সজাগ থাকবেন। দরকার হলে পাড়া-মহল্লায়, মন্দির-মণ্ডপে পাহারাদার হিসেবে পাহারা দিবেন। যাতে করে হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহসভাপতি বিএম আরিফুল ইসলাম দুলাল, সাবেক জেলা বিএনপি নেতা তাজুল ইসলাম, পৌর যুবদলের আহবায়ক বাশার মাতুব্বর অনেকেই।
পড়ুন: দিনাজপুরে খানসামায় ইউনিয়ন পরিষদ থেকে টিসিবির সয়াবিন তেল চুরি; আটক ১
দেখুন: গাজীপুরের শ্রীপুরে পুরো একটি গ্রামজুড়ে নানা ঔষধি গাছ
ইম/


