33 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১৫:১০ অপরাহ্ণ
বিজ্ঞাপন

যশোরে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতি: আন্তঃজেলা চক্রের আরও ৪ সদস্য সাতক্ষীরা থেকে গ্রেপ্তার

যশোরের রাজারহাটে পুলিশ পরিচয়ে স্বর্ণ ডাকাতির ঘটনায় আন্তঃজেলা চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মোঃ রায়হানুল হক (৩১), গৌরাঙ্গ সরকার (৫০), বিকাশ মজুমদার ও মাহিন রহমান শাওন (২৮)।

বিজ্ঞাপন

এবিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার জানান, গত ১৪ জুলাই রাজারহাট রেল ক্রসিং এলাকায় ২-৩ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিজেদের পুলিশ পরিচয় দিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে স্বর্ণ ব্যবসায়ী সুধীর কুমার দাসের শ্যালক আনন্দ বসু এবং কর্মচারী মোঃ রাসেল গাজীর চোখ বেঁধে হাতে হ্যান্ডকাফ পরিয়ে দেয়। এরপর তাদের কাছ থেকে ১৯ ভরি ০৮ আনা স্বর্ণালংকার, নগদ ২৬ হাজার টাকা এবং চারটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে মনিরামপুরের ট্যাংরাখালী এলাকার একটি ফাঁকা জায়গায় ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় কোতোয়ালী থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়।

মামলার তদন্তকালে গত ২০ সেপ্টেম্বর এক যৌথ অভিযানে মোঃ উজ্জল হোসেন ও নিশান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে মোঃ মুসাব্বির হোসেন টুটুল ও রতন শেখকে গ্রেপ্তার করা হয়। প্রথম দফায় গ্রেপ্তার হওয়া এই চারজনের মধ্যে উজ্জল হোসেন এবং রতন শেখ আদালতে ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা অনুযায়ী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ টিম সাতক্ষীরা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চার ডাকাতকে গ্রেপ্তার করে। ।

গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। চক্রটি আন্তঃজেলা ডাকাত দল হিসেবে বিভিন্ন জেলায় সক্রিয় ছিল।

পড়ুন: ঢাকার আকাশ আংশিক মেঘলা, হতে পারে বৃষ্টি

দেখুন: প্রেমের টানে ২ হাজার কি. মি পাড়ি দিয়ে দিনাজপুরে চীনা যুবক!

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন