প্রযুক্তিজ্ঞান ও অধ্যবসায়ে নিজেদের দক্ষ করে তুলতে হবে: আহসান পারভেজ

শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও মনোযোগের মাধ্যমে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানিয়েছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।

তিনি বলেছেন, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে। একই সঙ্গে পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
বুধবার (১৮ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ক্যামব্রিয়ান কলেজের ২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী।

অধ্যাপক আহসান পারভেজ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে নিয়মিত পড়াশোনা ও অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। ভালো ফলাফলের পাশাপাশি প্রযুক্তিগত জ্ঞান অর্জনের প্রতিও গুরুত্ব দিতে হবে। পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী বলেন, শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়। জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে। লেখাপড়ার পাশাপাশি আধুনিক প্রযুক্তি সম্পর্কে জ্ঞান অর্জন এবং মানবিক গুণাবলি চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, ঢাকার অধ্যক্ষ বাগ্ময়ী দত্ত, কুমিল্লা শিক্ষাবোর্ডের উপবিদ্যালয় পরিদর্শক কাজী আপন তিবরানি চৌধুরী এবং আখাউড়ার মোগড়া উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সাবেক সদস্য ছায়েব আলী।

বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে প্রতিষ্ঠানের পাঠদান পদ্ধতি, শিক্ষার পরিবেশ ও শিক্ষার্থীদের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। তাঁরা শিক্ষার মানোন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও মেধা বিকাশে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। এতে কলেজের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : সিরাজগঞ্জের রায়গঞ্জে স্ত্রীকে জবাই করে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদন্ড

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন