১১/০২/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
19 C
Dhaka
১১/০২/২০২৬, ২:৪৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে নিরাপত্তা জোরদার করেছে র‌্যাব

শারদীয় দুর্গাপূজার প্রতিমা বিসর্জন উপলক্ষে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর ২০২৫) সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিসর্জন ঘাটে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা, নৃশংস ও ঘৃণ্য অপরাধী গ্রেফতার, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে র‌্যাব সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

দুর্গোৎসবকে কেন্দ্র করে র‌্যাব-৯ এর পর্যাপ্ত টহল মোতায়েন রয়েছে। পাশাপাশি নিয়মিত র‌্যাবস্ট পেট্রোল ও চেকপোস্ট কার্যক্রম চালানো হচ্ছে। গোয়েন্দা নজরদারি বৃদ্ধি, সাদা পোশাকে সদস্যদের দায়িত্বপালন, এবং সাইবার মনিটরিং সেলের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধেও বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এছাড়া সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করছে র‌্যাব। পূজা উদযাপন কমিটির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বম্ব ডিসপোজাল টিমও প্রস্তুত রয়েছে।

র‌্যাব-৯ জানিয়েছে, দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা কার্যক্রম অব্যাহত থাকবে। যেকোনো সহিংসতা বা নাশকতার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে তারা বদ্ধপরিকর।

বিজ্ঞাপন

পড়ুন :বিজয়া দশমীতে শেষ হলো সুনামগঞ্জের ৪২৪ পূজা মণ্ডপের দুর্গোৎসব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন