22.9 C
Dhaka
০৭/০৩/২০২৬, ০:১১ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

শরীয়তপুরে ওসিকে প্রাণনাশের হুমকি দিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতা


শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাইনুল ইসলাম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। তেজগাঁও কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা মিথুন ঢালী একটি বিদেশি নম্বর থেকে ফোন করে এই হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় শুক্রবার (৩রা অক্টোবর) জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওসি মাইনুল ইসলাম।

জিডি সূত্রে জানা যায়, গত ২৮শে সেপ্টেম্বর একটি গোপন বৈঠকে মিথুন ঢালী জাজিরায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনা করেন। এরই জের ধরে ২৯শে সেপ্টেম্বর বৃক্ষরোপণ কর্মসূচির আড়ালে তার অনুসারীরা এলাকায় মিছিল ও মহড়া দেয়।

নড়িয়া সার্কেল এসপির নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার চেষ্টা করে এবং পরে কৌশলে পালিয়ে যায়। এই ঘটনায় রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়, যেখানে মিথুন ঢালীকে দুই নম্বর আসামি করা হয়।

মামলার আসামি হওয়ার জের ধরেই শুক্রবার দুপুরে মিথুন ঢালী একটি বিদেশি নম্বর থেকে ওসি মাইনুল ইসলামকে ফোন করে তাকে এবং প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের উস্কানি দেওয়ার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।

এ বিষয়ে জাজিরা থানার ওসি মোহাম্মদ মাইনুল ইসলাম জানান, “রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের পরিকল্পনায় বাধা দেওয়ায় এবং মামলায় আসামি হওয়ায় মিথুন ঢালী ক্ষিপ্ত হয়ে আমাকে ও প্রধান উপদেষ্টাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

বিজ্ঞাপন

পড়ুন :শরীয়তপুরে আপন চাচির হাতে তায়েবা হক খুন! চাচি আয়েশা গ্রেফতার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন