19 C
Dhaka
০৪/০৩/২০২৬, ৬:০৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ইসরায়েলের হাতে আটক ফরাসি এমপিরা অনশনে

ফিলিস্তিনের গাজামুখী ত্রাণ ফ্লোটিলায় অংশ নেওয়ার পর ইসরায়েলের হাতে আটক হওয়া চারজন ফরাসি বামপন্থী পার্লামেন্ট সদস্য (এমপি) অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাঁদের দল। ফরাসি বামপন্থী দল ফ্রান্স আনবাউড রোববার এই ঘোষণা দেয়।

ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ম্যানন ওব্রি ফরাসি রেডিও ফ্রান্সইনফোকে জানান, আটক এমপির—জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর এবং ইউরোপীয় পার্লামেন্টের দুই সদস্য রিমা হাসান ও এমা ফুরো—কঠিন পরিস্থিতিতে রয়েছেন। তিনি বলেন, তাঁদের সঙ্গে আইনজীবীর ও ফরাসি কনসালের সংক্ষিপ্ত যোগাযোগ হয়েছে। ওব্রি অভিযোগ করেন, তাঁদের একেকটি সেলে ১০ জনের বেশি মানুষকে রাখা হয়েছে এবং পানির নাগাল পাওয়া কষ্টকর।

ফ্রান্স আনবাউড শনিবার ঘোষণা করে, এই চারজন ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে অনশন শুরু করেছেন। ওব্রি ফরাসি কর্তৃপক্ষের কাছে আটক নাগরিকদের দ্রুত ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এখন ফ্রান্সের জন্য সত্যিকারের পদক্ষেপ নেওয়ার সময়।”

ইসরায়েল গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো থেকে যাঁদের আটক করেছে, তাঁদের মধ্যে ৩০ জন ফরাসি নাগরিক রয়েছেন। ৪৫টি জাহাজের ওই বহর গাজায় অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছানোর চেষ্টা করছিল।

ফ্রান্স আনবাউডের নেতা জঁ-লুক মেলঁশো আটক নাগরিকদের ফেরত পাঠানোয় বিলম্বের জন্য ফরাসি সরকারের নিন্দা করেছেন। অন্যদিকে, মাখোঁ সরকারের সাবেক মন্ত্রী ও বর্তমান ইউরোপীয় পার্লামেন্ট সদস্য নাথালি লুইজো পাল্টা মন্তব্য করে বলেছেন, ফ্রান্স তার নাগরিকদের কনসুলার সুরক্ষা দিতে যা করা দরকার, তা-ই করছে। তবে তিনি ফ্রান্স আনবাউডের ফ্লোটিলায় অংশগ্রহণকে ‘উদ্বেগজনক’ আখ্যায়িত করে এটিকে ‘আত্মপ্রচারের কৌশল’ হিসেবে সন্দেহ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

পড়ুন : অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন ফ্লোটিলার অভিযাত্রীরা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন