২১/০২/২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
31.3 C
Dhaka
২১/০২/২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

গুলিতে পুলিশ কর্মকর্তার ছেলের মৃত্যু: বিচার চায় পরিবার

পুলিশেরই গুলিতে মরলো পুলিশের ছেলে। একজনকে মারতে কয়টা গুলি লাগে? এমন নানা প্রশ্নে চোখের জলে ভাসছেন কোটা আন্দোলনে নিহত ইমাম হাসান তাইয়েমের মা। গত ২০ জুলাই যাত্রাবাড়ি এলাকায় পুলিশের গুলিতে নিহত হয় সে।

বিজ্ঞাপন

সন্তান হারা শোকে স্তব্ধ হয়ে গেছেন মা। শুকিয়ে গেছে চোখের পানি। পুলিশের গুলিতে নিহত ছেলে ইমাম হাসানের ছবির দিকে তাকিয়ে থাকেন সারাক্ষণ।

মাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল সেই ফুটেজে দেখা যায় ইমামকে একদম কাছ থেকে পুলিশ গুলি করছে। এক বন্ধু আহত অবস্থায় তাকে টেনে নেওয়ার চেষ্টা করছে। একপর্যায়ে ওই বন্ধুও উপায় নেই দেখে তাকে ছেড়ে দিয়ে দৌড়াচ্ছে, আর পুলিশ তখনো গুলি করছে।

ঘটনাগুলো এরকম আরো শত শত ঘটনা রয়েছে পুলিশের বিরুদ্ধে। অনেক ঘটনার চাক্ষুস প্রমাণও রয়েছে। সঠিক বিচার কতটা বাস্তবায়ন সম্ভব হবে?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের গুলিতে গত ২০ জুলাই যাত্রাবাড়ীর কাজলা পদচারী–সেতুর কাছে মারা যান ইমাম হাসান। সে নারায়ণগঞ্জের সরকারি আদমজী নগর এমডব্লিউ কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন