১৩/০২/২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
21 C
Dhaka
১৩/০২/২০২৬, ১১:০৯ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুরে স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর-২০২৫ দিনাজপুর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতাল এর আয়োজনে শুক্রবার জিয়া হার্ট ফাউন্ডেশন হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে উপশহর খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় “জেনে নিন- জেগে উঠুন- স্ক্রিনিং জীবন বাঁচায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং স্তন ক্যান্সার সচেতনতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের সহ সভাপতি ও জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ন সম্পাদক মোঃ আবু তাহের আবু, ডাঃ মোঃ জিয়াউল হক, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রাহবার কবির পিয়াল, নির্বাহী কমিটির সদস্য মোঃ ওবায়দুর রহমান গোল্ডেন,মোঃ আখতারুজ্জামান, মোঃ শওকতুল্লাহ মজিদ প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট এর সহকারী রেজিস্টার ডাঃ মোঃ আশরাফ উজ জামান লিটন,হাসপাতাল ম্যানেজার এএসএম আক্তার শামীম, জিয়া হার্ট ফাউন্ডেশনের পাবলিক রিলেশন এন্ড এ্যাসাইনমেন্ট অফিসার সৈয়দ শফিকুর, রহমান পিন্টু, দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ এর শিক্ষার্থীবৃন্দ, জিয়া হার্ট ফাউন্ডেশন, খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ এন্ড হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন