বিজ্ঞাপন

ওমান উপকূলে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

ওমান উপকূলে একটি তেলবাহী ট্যাংকারে অজ্ঞাত ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনাবিষয়ক সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)। মঙ্গলবার (৭ জুলাই) ভোরে এ ঘটনা ঘটে। খবর: আনাদোলু।

বিজ্ঞাপন

ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, ওমানের লিমা অঞ্চল থেকে ৮ নটিক্যাল মাইল পূর্বে সমুদ্রসীমায় হামলাটি হয়।

সংস্থাটির জরুরি বার্তায় বলা হয়েছে, তেলবাহী ট্যাংকারটি দক্ষিণমুখী পথে চলছিল। এ সময় একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র জাহাজটির পোর্ট সাইড বা বাম পাশে আঘাত হানে। এতে সঙ্গে সঙ্গে জাহাজটিতে আগুন ধরে যায়।

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকার নিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ওই সামুদ্রিক পথ ব্যবহারকারী সব নৌযানকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে ইউকেএমটিও। কোনো ধরনের সন্দেহজনক গতিবিধি দেখা গেলে তা দ্রুত কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে।

এখন পর্যন্ত এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি সমুদ্রে তেল ছড়িয়ে পরিবেশগত ক্ষয়ক্ষতিরও কোনো তথ্য পাওয়া যায়নি।

পড়ুন: মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমতেই বাড়লো তেলের দাম, নজরে সরবরাহ-চাহিদা

আর/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন