১১/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
18 C
Dhaka
১১/০২/২০২৬, ৬:০৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

কুমিল্লায় পিআর পদ্ধতি ও ৫ দফা দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী শাখার উদ্যাগে শুক্রবার বিকেলে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে গণমিছিল ও সমাবেশ করেন।

এসময় কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ সভাপতিত্বে টাউন হল মাঠে অনুষ্ঠিত পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন,জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা অঞ্চল টিম সদস্য আব্দুস সাত্তার, কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আমীর মোহাম্মদ শাহজাহান এডভোকেট, কেন্দ্রীয় শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর একে এম এমদাদুল হক মামুন, এবং মহানগরী জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ মাহবুবর রহমান।

এসময় বক্তারা বলেন, পিআর পদ্ধতি নিয়ে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। তাদের দাবি, পিআর পদ্ধতি চালু হলে ভোটের সঠিক মূল্যায়ন হবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ হবে, এবং নির্বাচন হবে সকলের জন্য সমান সুযোগের (লেভেল প্লেয়িং ফিল্ড) নির্বাচনী ব্যবস্থা। তারা স্বৈরশাসকের সহযোগী জাতীয় পার্টিসহ ১৪ দলকে নিষিদ্ধের দাবি জানায় এবং কুমিল্লা বিভাগ ঘোষণারও দাবি রাখে।

পরে টাউন হল মাঠ থেকে শুরু হওয়া মিছিল প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টমচমব্রীজ মোড়ে গিয়ে শেষ হয়। এতে মহানগরী জামায়াত ও ছাত্রশিবিরের সহকারী নেতৃবৃন্দ, জেলা ও মহানগরী ছাত্রশিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজারো নেতাকর্মী অংশ নেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবিতে এক সপ্তাহের আল্টিমেটাম


বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন