শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শহীদ ইমন হোসেন আকাশ মিনি স্টেডিয়ামের তালা ভেঙে বাথরুমের স্যানেটারি মালামাল চুরির ঘটনা ঘটেছে। শনিবার (১১ অক্টোবর) ভোর সকাল ৭ টার দিকে চুরি করা মালামাল নিয়ে রিকশা দিয়ে পালানোর সময় স্থানীয়দের দেখে সরকারি এম এ রেজা কলেজের সামনে ফেলে পালিয়ে যায় চোর।
স্থানীয় এলাকাবাসী জানান, সকালে রিকশায় করে ১৩ বছর বয়সের একজন স্যানেটারি মালামাল যেমন, কল, পাইপ ও বিভিন্ন লোহার মালামাল ভর্তি ২টি বস্তা ভরা চুরি করা মালামাল নিয়ে যাচ্ছিল। পরে স্থানীয় আব্দুর রহমান নামে একজন তাকে জিগ্যেস করলে জবাদ না দিয়ে দৌড়ে পালিয়ে যায় সে। সরেজমিনে গিয়ে সরকারি এম এ রেজা কলেজের সামনের হোটেলে চুরি করা ২ বস্তা মালামাল দেখা যায়।
গেলো ৯ আগষ্ট ২০২৫ সালে শহীদ ইমন হোসেন আকাশ মিনি স্টেডিয়ামটির শুভ উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

স্থানীয় আব্দুর রহমান বলেন, স্টেডিয়ামের স্যানেটারি মালামাল চুরির খবর শুনেছি। পরে সন্দেহভাবে একটা ছেলেকে রিকশা দিয়ে মালামাল নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমি দেখতে পাই। পরে জিজ্ঞেস করতে ওই চোর দৌড়ে পালিয়ে যায়।
স্টেডিয়ামে ঠিকাদারের পক্ষের পাহারাদার মিজান বলেন, প্রারতিদিনের মত আজকে রাতেও আমি ঘুমিয়ে ছিলাম। বাহিরে থেকে তালা ভেঙে আমার দরজা লক করে দেয়। এরপর বাথরুম থেকে সকল মালামাল নিযে যায়। আমার মোবাইল টা বাহিরে ফেলে রাখে।
ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, ঘটনাটি শুনে আমাদের থানা পুলিশ পর্যবেক্ষন করে তদন্ত করছে৷ বিষয়টি নিয়ে বাদি লিখত অভিযোগ দিলে আমরা আইনানুসারে যথাযথ ব্যাবস্থা নিব।
পড়ুন : চাঁদপুরে ঐক্য পরিষদের সেক্রেটারির বাসা হতে স্বর্ণালংকার চুরি, আসামী গ্রেফতার


