যশোরের চৌগাছায় স্বামী ও শাশুড়ীর মারধর ও অমানবিক নির্যাতনে সাত মাসের অন্তঃসত্ত্বা এক কিশোরী গৃহবধূর গর্ভের সন্তান মারা গেছে। এই হৃদয়বিদারক ঘটনায় ভুক্তভোগী মা কাকলী তার মৃত নবজাতকের মরদেহসহ থানায় গিয়ে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ দিতে গেলেও স্বামী ও তার আত্মীয়দের হুমকিতে থানা থেকে বেরিয়ে যান ওই হতভাগা কিশোরী গৃহবধু।
ঘটনাটি ঘটেছে যশোরের চৌগাছা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের নগর বর্ণি গ্রামে।
ভুক্তভোগী কাকলীর (১৬) জানান, প্রায় দুই সপ্তাহ আগে তার স্বামী রানা (১৯) তাকে গর্ভবতী অবস্থায় অমানবিক ভাবে মারধর করেন। এরপর তার শাশুড়ি রেহেনা বেগম তাকে দুই দিন কোনো খাবার না দিয়ে ঘরে আটকে রাখেন।
স্বামী রানা ও শাশুড়ীর শারীরিক ও মানসিক নির্যাতনের একপর্যায়ে ৭ মাসের গর্ভবতী কাকলীর অবস্থার অবনতি হলে গত শনিবার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে, রাত সাড়ে ১০টার দিকে তিনি একটি মৃত সন্তান প্রসব করেন। চিকিৎসকরা জানান, গর্ভের শিশুটির বয়স হয়েছিল সাত মাস।
চিকিৎসাধীন কাকলী হাসপাতালে কিছুটা সুস্থ হওয়ার পর রোববার (১২ অক্টোবর) সকালে পরিবারের সদস্যদের সাথে নিয়ে কাকলী তার মৃত নবজাতকের মরদেহসহ চৌগাছা থানায় উপস্থিত হন। সেখানে তিনি স্বামী রানা ও শাশুড়ি রেহেনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যান কিন্তু থানার ডিউটি অফিসার কাকলি কে বলেন থানায় অভিযোগ দিলে নবজাতক কে পোস্টমর্টেম করতে হবে। এরপরে স্বামী শশুর বাড়ির লোকজনের হুমকিতে মৃত নবজাতক শিশু নিয়ে বাড়ি চলে আসেন এবং রবিবার বিকালে ৭ মাসের নবজাতকের দাফন সম্পন্ন করে কাকলীর পরিবার।
এবিষয়ে কাকলীর ফুফু জানান কাকলী কে তার স্বামী ও শাশুড়ী অমানবিক ভাবে নির্যাতন করে এবং কাকলীর শাশুড়ী দুইদিন না খেতে দিয়ে ঘরে আটকে রাখে এতে করে কাকলী আরো অসুস্থ্য হয়ে পড়লে তাকে চৌগাছা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কাকলীর ৭ মাসের মৃত কন্যা শিশুর জন্ম দেন। তিনি আরো জানান কাকলীর উপর অমানবিক নির্যাতনের ফলে গর্ভের সন্তান মারা যায় এবং কাকলী একটু সুস্থ্য হলে মৃত সন্তান নিয়ে আমরা থানায় গিয়ে দেখি কাকলীর স্বামীরা আগেই থানায় গিয়ে বসে আছে এবং আমাদের বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে পরে আমরা আল্লাহর কাছে বিচার দিয়ে থানা থেকে চলে আসি।
অমানবিক নির্যাতনে ৭ মাসের নবজাতকের মৃত্যুর ঘটনায় চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান বিষয়টি পারবারিক বিষয় তবে লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পড়ুন : যশোরের নওয়াপাড়ায় দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩


