27.3 C
Dhaka
০৬/০৩/২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

রাতে খুলে দেওয়া হবে কাপ্তাই বাঁধের সব গেট 

কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলি জলবিদ্যুৎ কেন্দ্রের ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞাপন

আজ শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় গেট খুলে দেওয়া হবে। এজন্য ভাটি অঞ্চলকে জরুরি সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ম্যানেজার এ টি এম আব্দুজ্জাহের।

তিনি বলেন, ‘কাপ্তাই লেকে ১০৮ ফুট এমএসএল পর্যন্ত পানি উঠলে বিপৎসীমার অবস্থা সৃষ্টি হয়। শনিবার ২টা পর্যন্ত পানি ১০৭ দশমিক ৬৩ ফুট পর্যন্ত উঠেছে। সন্ধ্যার মধ্যে পানি ১০৮ ফুটে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ১৬টি গেটের ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোর ফলে হ্রদ সংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। দ্রুত সময়ে কাপ্তাই বাঁধের পানি না ছাড়লে কাপ্তাই হ্রদসংলগ্ন অনেক ঘরবাড়ি ক্ষতির সম্মুখীন হবে বলে ধারণা করা হচ্ছে। এ অবস্থায় বাঁধের ১৬ গেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন