24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২৩:১৭ অপরাহ্ণ
বিজ্ঞাপন

চুয়াডাঙ্গায় জুলাই সনদ বাস্তবায়ন ও পিআরসহ ৫ দফা দাবিতে জামায়াত ও ইসলামী আন্দোলনের মানববন্ধন

জুলাই সনদের আইনগত ভিত্তি নিশ্চিতকরণ ও পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বিজ্ঞাপন

বুধবার বেলা ১১টার দিকে পৃথক পৃথক ব্যানারে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমিন, সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, সহকারী সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, তালিমুল কোরআন বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন, প্রশিক্ষণ বিভাগের সভাপতি জিয়াউল, সমাজকল্যাণ বিভাগের সভাপতি আলতাফ হোসেন, অর্থ সম্পাদক কামাল উদ্দিন, আইটি বিভাগের সভাপতি মাসুম বিল্লাহ, যুব বিভাগের সভাপতি নুর মোহাম্মদ হুসাইন টিপু, আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম এবং চুয়াডাঙ্গা পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার মানববন্ধনে বক্তব্য দেন জেলা সভাপতি হাসানুজ্জামান সজিব, সহসভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী, সাধারণ সম্পাদক মোহাম্মদ তুষার ইমরান সরকার, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা সাজিদুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা তাদের পাঁচ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও তা নিয়ে গণভোটের আয়োজন,
২. আগামী জাতীয় সংসদ নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি বাস্তবায়ন,
৩. গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৪. জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা,
৫. জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

পড়ুন: মানবতাবিরোধী অপরাধের সাত মামলায় সালমান-আনিসুলসহ ৪৫ জনকে ট্রাইব্যুনালে হাজির

দেখুন: যেমন হলো গণ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন