১৮/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
29 C
Dhaka
১৮/০২/২০২৬, ১২:৫৫ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৬২ দশমিক ৫৭ শতাংশ। এবছর জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।

এরমধ্য মেয়ে পরীক্ষার্থীরা পেয়েছে ১২৭৪ টি ও ছেলে পরীক্ষার্থীরা পেয়েছে ৪৫৭ টি জিপিএ ৫। পাশের হার ও জিপিএর দিক দিয়ে এবারেও এগিয়ে মেয়েরা।

গত বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ছিল ৮১ দশমিক ৮৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছিল ৪ হাজার ১৬৭ জন শিক্ষার্থী।

আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় শিক্ষা বোর্ডের হলরুমে ফলাফল ঘোষনা অনুষ্ঠানে ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বোর্ডের চেয়ারম্যান মোঃ ইউনুস আলী সিদ্দিকী।

তিনি জানান, এ বছর মোট পরিক্ষার্থী ছিল ৬১ হাজার ৪৮১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৫৯ হাজার ২৩৯ জন। এরমধ্য ছাত্র পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৯৯৪ জন এবং ছাত্রী শিক্ষার্থীর সংখ্যা ৩২ হাজার ৪৮৭ জন। এবছর মোট কলেজের সংখ্যা ছিল ৩৪৯ টি। মোট ১৪৪ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বরিশাল শিক্ষা বোর্ডের অধিনে এবছর মোট ১২ টি কলেজে কেউ পাশ করেনি।

বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ব‌লেন, বরিশাল শিক্ষা বোর্ডের ফলাফল সন্তোসজনক। গত বছর পাশের হার বেশি থাকলেও এবছর পাশের হার কম। তবে যারা নিয়মিক পড়াশুনা করেছে, তারাই কাঙ্খিত ফলাফল অর্জন করেছে। যে ১২ টি প্রতিষ্ঠানে কেউ পাশ করেনি তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লা শিক্ষাবোর্ডে পাসের হার কমে ৪৬.৮৬ শতাংশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন