24.5 C
Dhaka
০২/০৩/২০২৬, ২২:২৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

মাগুরায় গণসংযোগ ও লিফলেট বিতরণে বিএনপি নেতা মিথুন রায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণসহ গণসংযোগ করেছে বিএনপির নেতাকর্মীরা। এসময় সঙ্গে ছিলেন মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. মিথুন রায় চৌধুরী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধায় মাগুরা সদরের বিভিন্ন ইউনিয়নে সারাদিন নেতাকর্মীদের সাথে নিয়ে নানা শ্রেনী পেশার মানুষের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়। এসময় জনগণের উদ্দেশ্যে আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরীর ছেলে এ্যাড মিথুন রায় চৌধুরী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এ্যাড নিতাই রায় চৌধুরী। তার নির্বাচনী এলাকা মাগুরা-২ আসনে এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন মিথুন রায়। একইসাথে নির্বাচনী এলাকায় আগামীতে বিএনপি ক্ষমতায় এলে এলাকার উন্নয়নের নানা দিক তুলে ধরেন বিএনপির এই তরুণ নেতা।

বিজ্ঞাপন

পড়ুন : মাগুরায় বিভিন্ন দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের বিক্ষোভ ও মানববন্ধন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন