বিজ্ঞাপন

সিরিজ জয়ের মিশনে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের মিশনে মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠে নামছে বাংলাদেশ। টানা চার ম্যাচ পর ওয়ানডেতে জয়ের স্বাদ পেয়েছে টাইগাররা। এবার লক্ষ্য সাড়ে তিন বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে আরেকটি সিরিজ জেতা। 

এমন ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

গত ম্যাচে আলোচনার তুঙ্গে ছিল মিরপুরের কালো উইকেট। এই ম্যাচেও যথারীতি স্পিন-বিষে ক্যারিবীয়দের বধ করার লক্ষ্যে নামছে মেহেদী হাসান মিরাজের দল। প্রথম ওয়ানডেতে বাংলাদেশ তিন স্পিনার নিয়ে নেমেছিল। পেসার ছিলেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।   

বিজ্ঞাপন

দ্বিতীয় ম্যাচের আগেও মাঠে কালো পিচের দেখা মিলেছে। যদিও গত ম্যাচের তুলনায় আজ উইকেট অতটা কালো নয়। সিরিজের মাঝপথে স্কোয়াডে যুক্ত করা হয়েছিল স্পিনার নাসুম আহমেদকে। দ্বিতীয় ওয়ানডেতেই একাদশে রাখা হলো তাকে। তার জায়গায় বাদ পড়েছেন পেসার তাসকিন আহমেদ। 

চারজন বিশেষজ্ঞ স্পিনার ও এক পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে নামছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

পড়ুন : আজ সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন