জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) স্থগিত হওয়া বিশ্ববিদ্যালয় দিবস আগামী ২৭ অক্টোবর (সোমবার) পালিত হবে। আজ ২২ অক্টোবর (বুধবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম।
এর আগে বিশ্ববিদ্যালয় দিবস পালনের জন্য ২২ অক্টোবর তারিখ নির্ধারিত ছিল। কিন্তু শিক্ষার্থী জোবায়েদ হোসাইনের হত্যাকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রশাসন দিবসের সব কার্যক্রম স্থগিত করে।
উপাচার্য বলেন,
“আগামী সোমবার বিশ্ববিদ্যালয় দিবস সীমিত পরিসরে পালিত হবে। তবে আগে যেভাবে জাঁকজমকপূর্ণ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল, এবার তা থাকছে না। কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে না। আমরা সবাই জোবায়েদ হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। তার হত্যার বিচার দ্রুত সম্পন্ন করতে আইন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।”
উল্লেখ্য, গত রোববার বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে পুরান ঢাকার আরমানিটোলায় ছাত্রী বর্ষার বাসার সিঁড়িতে জবি শিক্ষার্থী জোবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায়। ঘটনাস্থলে সিঁড়ি জুড়ে রক্তের দাগ পাওয়া যায়।মাহ এরপরই বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠান স্থগিত করে প্রশাসন। এবার দিবসটি সীমিত পরিসরে, শোকাবহ পরিবেশে পালন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পড়ুন: নিরাপদ সড়ক দিবস উপলক্ষে জয়পুরহাটে র্যালী ও আলোচনা সভা
দেখুন: ভারতে এবার ‘৭২ হুরাইন’-এর টিজার নিয়ে বিতর্ক
ইম/


