০২/০৩/২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
31 C
Dhaka
০২/০৩/২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
বিজ্ঞাপন

বগুড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ: কুপিয়ে আহত ৩, অগ্নিসংযোগ ও লুটপাট

বগুড়া শহরের উত্তর চেলোপাড়ায় মাদক কারবার ও এলাকাভিত্তিক আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেল আড়াইটা থেকে ৪টার মধ্যে টানা এ সংঘর্ষে অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন সান্ধার পট্টি এলাকার রবিন (২৫) এবং একই এলাকার আরও দুইজন, যাদের পরিচয় এখনো জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উত্তর চেলোপাড়ার নারুলী ও সান্ধার পট্টি এলাকার মধ্যে মাদক ব্যবসা ও আধিপত্যকে কেন্দ্র করে বিরোধ চলছিল। বৃহস্পতিবার দুপুরে নারুলী এলাকার কয়েকজন যুবক বটতলা মোড়ে সান্ধার পট্টির তিন যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর আহতদের মধ্যে দুজন মারা গেছেন এমন গুজব ছড়িয়ে পড়লে সান্ধার পট্টি এলাকার প্রায় শতাধিক মানুষ দেশীয় অস্ত্র নিয়ে নারুলী এলাকায় হামলা চালায়। এ সময় অন্তত ৩০টি বাড়িতে ভাঙচুর, চারটি বাড়ির প্রায় ২০টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট এবং সদর থানা ও ডিবি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শহিদুল ইসলাম জানান, “দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।” বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, “ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে। ঘটনায় জড়িতদের শনাক্তে অভিযান চলছে।

বিজ্ঞাপন

পড়ুন: জামিনে থাকা যুবলীগ নেতা সম্রাটকে আদালতে হাজিরের নির্দেশ

দেখুন: মেহেরপুরে বিএডিসির বীজে কপাল পুড়েছে চাষিদের

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন