খাদ্য অধিদপ্তর অধীন উপ-খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় পটুয়াখালীতে একজন বহিষ্কার। অনুপস্থিত রয়েছে ৬,৪০০ জন। পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানাগেছে, শনিবার উক্ত নিয়োগ পরীক্ষায় পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলায় ১১,২৫৯ জন আবেদন করেছিল। এর মধ্যে পটুয়াখালীতে সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, লতিফ স্কুলসহ ১১ টি কেন্দ্রে ৪,৮৫৯ জন অংশ গ্রহন করে। অনুপস্থিত থেকেছে ৬,৪০০ জন।
এ নিয়োগ পরীক্ষায় শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষায় অসাদুপায় অবলম্বনের দায়ে একজনকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন নিশ্চিত করেছেন।
সংশ্লিস্ট সূত্রে জানাগেছে, উক্ত দপ্তর অধীন সারাদেশে ৪০২ জন উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ করা হবে। এতে ৪ লক্ষাধিক জন আবেদন করেছে বলে জানা যায়।
পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ২০০ প্রতিবন্ধী উপহার পেল সৈয়দ তৈমুর ফাউন্ডেশনের ছাতা
দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?
ইম/


