22.7 C
Dhaka
০৪/০৩/২০২৬, ১:১৬ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

ঝিনাইদহে ৫ দফা দাবী আদায়ে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জামায়াতে ইসলামী।

আজ সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে অংশ নেন জামায়াত নেতাকর্মীরা। এতে জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আওয়ালের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর, নায়েবে আমীর আব্দুল আলীম, কালীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু তালেব, শৈলকূপা উপজেলা জামায়াতের আমির মাওলানা মতিউর রহমান।

এ সময় বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাই শহিদদের রক্তে অর্জিত সরকার। এই সরকার যদি কোনো সাম্রাজ্যবাদী দখলবাজ শক্তির কাছে মাথা নত করে, তাহলে জনগণ আবারও রাজপথে নেমে নতুন বিপ্লবের ডাক দেবে। জুলাই গণ-অভ্যুত্থান বিরোধী সকল অপচেষ্টা রুখে দেবে জনগণ।

আগামী ২৫ নভেম্বরের মধ্যে গণভোটের জোর দাবি করে জেলা জামায়াতের আমির অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর বলেন, গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নসহ ৫ দফা দাবী আদায় কিভাবে করতে হয়, তা বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালো করেই জানে। পতিত ফ্যাসিবাদের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। জনগণ বাংলার মাটিতে তাদের আর কোনো সুযোগ দিতে চাই না। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসরদের জনগণ রুখে দেবে।

বিজ্ঞাপন

পড়ুন : কয়েকটি রাজনৈতিক দলের চাপে সরকার দিশাহারা : ঝিনাইদহে মজিবুর রহমান মঞ্জু

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন