বিজ্ঞাপন

জুলাই সনদ আইনী ভিত্তি না পেলে অভূত্থানের সব অর্জন ব্যর্থ হবে- মো: খায়রুল হাসান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর গাজীপুর -৫ আসনের সংসদ সদস্য পদ প্রার্থী মো খায়রুল হাসান বলেছেন, বিগত ১৬ বছরের ফ্যাসিবাদী দু:শাসনের এক কালো অধ্যায় থেকে আমরা মুক্তি পেয়েছি। এজন্য আমাদেরকে চড়া মূল্য দিতে হয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবরের লগি-বইঠার নির্মম হত্যাকান্ড, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক
৫৭ জন সেনা অফিসারের মৃত্যু, ২০১৩ সালের শাপলা চত্বরের দেশপ্রেমিক তৌহিদী জনতার ওপর বর্বর হামলা করে পৈচাশিক গণহত্যা এবং ২০১৩ থেকে গুম, খুন, আয়না ঘরের মাধ্যমে বিরোধী মত দমন করে একদলীয় কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠার শেষ চেষ্টা করেছিল। কিন্তু জুলাই অভুত্থানে ছাত্রজনতার বহু জীবন দান,আহত এবং পঙ্গুত্ব বরণের বিনিময়ে দীর্ঘ
দিনের জেঁকে বসা আওয়ামী ফ্যাসিবাদের অবসান
ঘটে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।

বিজ্ঞাপন

জামায়াতের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৫ দফা দাবিতে গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি কথা বলেন।

তিনি আরও বলেন, জুলাই পরবর্তী বাংলাদেশে ছাত্র জনতার আকাঙ্খা
আর কোন ফ্যাসিবাদের উত্থান দেখতে চায় না। এজন্য দরকার জুলাই জাতীয় সনদের আইনী ভিত্তি। জুলাই সনদ আইন ভিত্তি না পেলে অভূত্থানের সব অর্জন ব্যর্থ হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদ নাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করা, উভয় কক্ষে পিআর চালু, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী গণহত্যার দৃশ্যমান বিচার,আওয়ামী দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ করা।

উপজেলা জামায়াতের আমীর মো : আফতাব উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেব, জেলা কর্মপরিষদ সদস্য মোখলেছুর রহমান খান, উপজেলা নায়েবে আমীর মাওলানা বদিউজ্জামাল, পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান প্রমুখ।

এছাড়া ইউনিয়ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষ করে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে খোদেজা মার্কেটের সামনে শেষ হয়। মিছিলে কয়েক হাজার ছাত্র জনতা শরিক হয়ে ৫ দফা দাবিতে শ্লোগান তুলেন।

পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় গাছে ঝুলছিল কৃষকের মরদেহ

দেখুন: তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব | 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন