বিজ্ঞাপন

দুই বছর পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ভারতে যাত্রা শুরু

প্রায় দুই বছর বন্ধ থাকার পর ভ্রমণ ভিসায় আবারও ভারতে যাওয়া শুরু করেছেন বাংলাদেশি নাগরিকরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় প্রথম একজন বাংলাদেশি ভারতে প্রবেশ করেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের অপেক্ষার অবসান হলো।

বিজ্ঞাপন

সরেজমিনে আখাউড়া স্থলবন্দরে দেখা যায়, এদিন ভারত থেকে ভ্রমণ ভিসায় বাংলাদেশে আসা যাত্রীর সংখ্যা তুলনামূলক বেশি। অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া অধিকাংশ যাত্রী চিকিৎসা ভিসায় গেলেও ভ্রমণ ভিসায় প্রথম যাত্রীর পারাপার নতুন করে আশার সঞ্চার করেছে।

ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কয়েক দিন ধরেই আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বাড়ছে। ভ্রমণ ভিসা কার্যক্রম পুনরায় চালু হওয়ায় আগামী দিনগুলোতে বাংলাদেশি যাত্রীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

সূত্র আরও জানায়, প্রায় দুই বছর পর দেওয়া ভ্রমণ ভিসায় প্রথম ভারতে যাওয়া ওই যাত্রী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়ার বাসিন্দা। তিনি গত ২৮ জুন ভিসার জন্য আবেদন করেন এবং ৮ জুলাই ছয় মাস মেয়াদি ভিসা পান।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রহিম বলেন, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় ভারতে গেছেন। ৮ জুলাই থেকে ভ্রমণ ভিসা ইস্যু শুরু হওয়ায় আগামী দিনগুলোতে এ ধরনের যাত্রীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত পরিস্থিতিতে ভারত বাংলাদেশিদের জন্য ভ্রমণ ভিসা কার্যক্রম স্থগিত করেছিল। প্রায় দুই বছর পর ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলস্থ ভিসা আবেদন কেন্দ্রের মাধ্যমে গত ২৮ জুন থেকে ভ্রমণ ভিসার আবেদন গ্রহণ শুরু হয়। ৮ জুলাই থেকে আবেদনকারীদের ভিসা দেওয়া শুরু হয়েছে।

পড়ুন : সিরাজগঞ্জে বাস চাপায় অটোভ্যানের যাত্রী মা-ছেলে নিহত, আহত ৩

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন