বিজ্ঞাপন

পটুয়াখালীতে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) জেলা পর্যায়ে স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজনে রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ, এন্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্টের আওতায় পটুয়াখালীতে ‘জেলা স্টেকহোল্ডার কর্মশালা’  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে কর্মশালায় এসডিএফ এর আঞ্চলিক পরিচালক মৃত্যঞ্জয় সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর হোসাইন, জেলা সমবায় অফিসার সুস্মিত গোলদার, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শিরিন সুলতানা।

বিজ্ঞাপন

কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র পটুয়াখালী জেলা ব্যবস্থাপক  মোহাম্মদ আলী।
পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপনা করেন আঞ্চলিক ব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম রাজা।

কর্মশালায় প্রধান অতিথি এসডিএফ বাস্তবায়িত আরইএলআই প্রকল্পের কার্যক্রম পটুয়াখালী জেলার দরিদ্র ও অতিদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের সহায়ক ভূমিক হিসেবে কাজ করছে বলে মন্তব্য করেন এবং ভবিষ্যতে এ কার্যক্রমের ধারা অব্যহত থাকলে গ্রামীণ জনগোষ্ঠী প্রাপ্ত তহবিলের সঠিক ব্যবহারের মাধ্যমে  তাদের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যেতে পারবে। তিনি এসডিএফের ফিল্ড  পর্যায়ের  কার্যক্রম পরিদর্শনে আগ্রহ প্রকাশ করেন।
কর্মশালায় এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এসডিএফ এর বিভিন্ন ক্লাস্টারের সদস্যবৃন্দ,  উপকারভোগিরা, উৎপাদনকারী,  ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।

পড়ুন: তারেক জিয়ার ৩১ দফা মানেই আগামীর বাংলাদেশ: কবীর আহমেদ ভূঁইয়া

দেখুন: কেমন ছিলো বাংলাদেশের ১২টি জাতীয় নির্বাচন?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন