০১/০৩/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
31.3 C
Dhaka
০১/০৩/২০২৬, ১৩:৩৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ইতালিতে প্রবাসী বাংলাদেশিরা বৈষম্য হামলা শিকারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন

ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের উপর ধারাবাহিক হামলার প্রতিবাদে রোমে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে রাজধানী রোমের তুস্কলানা মেট্রো সংলগ্ন এলাকায় এ কর্মসূচি পালন করেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা।

বিজ্ঞাপন

বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, সাম্প্রতিক সময়ে ইতালির বিভিন্ন শহরে বাংলাদেশি শ্রমজীবী প্রবাসীদের উপর হামলার ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। তারা এসব ঘটনার তীব্র নিন্দা জানান এবং ইতালির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দ্রুত তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা আরও বলেন, বাংলাদেশিরা দীর্ঘদিন ধরে ইতালির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে, অথচ তারা বারবার বৈষম্য ও হামলার শিকার হচ্ছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তারা বাংলাদেশ ও ইতালি উভয় সরকারের প্রতি আহ্বান জানান, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

মানববন্ধনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সংগঠনের শতাধিক সদস্য অংশ নেন। তারা ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন যদি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না হয়।

পড়ুন: শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে মাধবদীতে বিক্ষোভ মিছিল

দেখুন: কেন জাতীয় সঙ্গীত গাইলো না ইরানের ফুটবলাররা?

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন